র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল বুধবার সন্ধ্যায় শহরের বত্রিশ এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক মোহাম্মদ শাহীনের দেহ তল্লাশি করে ১ হাজার ৪০০ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০০ টাকা এবং মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হয়েছে।