নাটোরের দুটি ক্লিনিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের অভিযোগে শুভেচ্ছা ক্লিনিকের স্বত্বাধিকারী হুমায়ুন কবির এবং জনতা ক্লিনিকের স্বত্বাধিকারী ফরিদ রেজাকে ছয় মাস করে কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, ডা. মাহবুবুর রহমান প্রমুখ।