ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

উপজেলার দোহাজারীতে বাড়ির ছাদ থেকে পা পিছলে পড়ে মিতিল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় দোহাজারী চাগাচর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শিশুটি বাড়ির ছাদে কবুতরের বাসা বন্ধ করতে গিয়ে পা পিছলে নিচে পানির ড্রামে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।