বিজয়নগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে গত বুধবার রাতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজমুল ইসলাম (২১)। সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান মিলনের ছেলে। বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। তবে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে নাজমুলের পরিবার কোনো অভিযোগ করেনি।