ঝড়ে বিপর্যস্ত ফিলিপাইনে তৃতীয় দফায় টাইফুন আঘাত হানার পর বৃহস্পতিবার দেশটির রাজধানীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এ ছাড়াও নিখোঁজ হয়েছেন আরো ১০ জন।
স্থানীয় পুলিশেরা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৬৮ ও ৭০ বছর বয়সী দুই বৃদ্ধ। বুধবার ভোরের দিকে টাইফুন ভামকো আঘাত হানার আগে দেশটির সরকার প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া। হয়েছে টাইফুনের আঘাতের পর প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন: এশীয় মিত্রদের সাথে সম্পর্ক সারিয়ে তোলার অঙ্গীকার বাইডেনের
টাইফুন ভ্যামকো ঘন্টায় ১৫৫ কিলোমিটার বেগে ধেয়ে এসে গতরাতে ফিলিপাইন উপকূলে আঘাত হানে। কর্তৃপক্ষ ভূমিধস এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে। ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে রাজধানী ম্যানিলা ও এর আশ পাশ ডুবে গেছে।
ফিলিপাইনে এর আগে টাইফুন মোলাভে ও গনি আঘাত হানে। এতে বেশ কিছু লোকের প্রাণহানি ও হাজার হাজার বাড়ি ঘর ধ্বংস হয়েছে।
ইত্তেফাক/এএইচপি