রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের জো বাইডেনের পররাষ্ট্র নীতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির মতোই হবে। বিশেষ করে জলবায়ু ও ইরানের ক্ষেত্রে। ওবামার আমলে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেকটাই স্থবির অবস্থায় ছিল। ইউক্রেনের ক্রিমিয়া দখল করায় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া এখনো জো বাইডেনকে অভিনন্দন জানায়নি। দেশটি আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় আছে। -আলজাজিরা