করোনা বেশিদিন মহামারী আকারে থাকবে না : অ্যান্থনি ফাউচি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, ভ্যাকসিন আবিষ্কারের পর করোনা ভাইরাস আর বেশিদিন মহামারি আকারে থাকবে না। গতকাল বৃহস্পতিবার একটি থিংক ট্যাংক প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ফাউচি বলেন, ভাইরাসের সংক্রমণ বৈশ্বিক পর্যায়ে বাড়লেও কিছু কিছু নির্দিষ্ট স্থানে অনেক কম। তিনি বলেন, সংক্রমণ কমে আসার মানে কিন্তু তা নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। ভাইরাসটি একেবারে নির্মূল করা যাবে বলে মনে হয় না। তবে আমাদের তা নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা গ্রহণ করতে হবে। -দ্য হিল