ডিএনসিসির ৪২ স্থাপনায় এডিসের লার্ভা, দেড় লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের দশম দিনে ৮ হাজার ৯৩৭টি বাড়ি, স্থাপনা পরিদর্শন করে ৪২টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার ৫ হাজার ৭৯টি বাড়ি ও স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়। এডিসের লার্ভা পাওয়ায় এবং অন্যান্য অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে আটটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।