মধুখালীতে গড়াই নদীতে পড়ে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ

গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গড়াই নদীতে পড়ে এক শিশুর মৃত্যু এবং আরেক শিশু নিখোঁজ রয়েছে। মৃত শিশু হচ্ছে ডুমাইন ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের রানা বিশ্বাসের মেয়ে মোছা. নওশীন উলফাত রোশেনা (৬)। আর নিখোঁজ শিশু হচ্ছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের এস এম মারুফুল হকের ছেলে এস এম আবির (সাড়ে ৬ বছর)। এলাকাবাসী ও পুলিশ জানান, এরা দুজনই খালাতো ভাইবোন। বাড়ির লোকজনের অজান্তে তারা বের হয়ে নদীর ঘাটে গেলে এই দুর্ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিদের সাহায্যে দীর্ঘ সময় চেষ্টার পর রোশেনার লাশ উদ্ধার করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত আবির নিখোঁজ রয়েছে। আজ আবার উদ্ধার কাজ শুরু হবে।