জনগণের ভোটাধিকার হরণের চিত্র আড়াল করার লক্ষ্যে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা রাজধানীর বিভিন্ন স্থানে গণপরিবহনে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও উত্কণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে, আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের দিনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে হঠাত্ করে বিভিন্ন গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে। বিএনপি এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনা পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলক।