মো. আমানত উল্যাহ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ভগ্নিপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত ডিভিশনাল ইন্সপেক্টর অব রেজিস্ট্রেশন অফিসার মো. আমানত উল্যাহ (৭৩) বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ শুক্রবার সকাল ৯টায় জানাজা শেষে তার নিজ গ্রাম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মেহেরুন্নেছায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।‑