মহেশপুরে পিকআপ উল্টে ১ জন নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা সাজিয়া গ্রামে গরু বোঝায় একটি পিকআপ উল্টে একজন নিহত হয়েছে। তার পরিচয় না যায়নি। একটি গরুও মারা গেছে। আজ ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

মহেশপুর থানার এস আই  মো. আজগর আলি জানান, ভোর রাতে পিকআপটি গরু নিয়ে মহেশপুরের দিকে আসছিল। পথিমধ্যে সাজিয়া গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। নিহত ব্যক্তি পিকআপপের হেলপার বলে ধারনা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর