পাবনার চাটমোহরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে চাটমোহর রেল স্টেশনের পশ্চিমে মাঝগ্রাম এলাকায় লাশটি দেখতে পান এলাকাবাসী।
এলাকাবাসীর ধারণা রাতের কোন ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে এই ব্যক্তি মারা গেছেন। তার আনুমানিক বয়স ৪৫ বছর।
মূলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল রেললাইনের পাশে লাশটি পড়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।
ইত্তেফাক/এমআর