একদিনে দুইবার করোনা পজিটিভ ও নেগেটিভ হলেন টেসলা ও স্পেস-এক্সের প্রধান ও প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। বৃহস্পতিবার একটি টুইট বার্তায় এলন মাস্ক নিজেই এমনটি জানিয়েছেন।
ওই টুইট বার্তায় মার্কিন বহুজাতিক কোম্পানি বেকটন ডিকিনসনের অ্যান্টিজেন টেস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন এলন মাস্ক।
টুইট বার্তায় এলন মাস্ক বলেন, একই দিনে চারবার পরীক্ষা করিয়েছি। এর মধ্যে দুইবার পজিটিভ এবং দুইবার নেগেটিভ এসেছে। একই মেশিন, একই টেস্ট এবং একই নার্স।
এর আগে সেপ্টেম্বরে বেকটন ডিকিনসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোম্পানিটি তাদের অ্যান্টিজেন পরীক্ষার ভুল ফলাফলের বিষয়টি নিয়ে তদন্ত করছে।
ইত্তেফাক/এআর