ইরানে করোনাভাইরাসে মৃত্যুর জন্য দায়ী আমেরিকা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ এক বিবৃতিতে দাবি করেন, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গড়ে প্রতিদিন  যে ৪'শর বেশি মানুষ মারা যাচ্ছে এর দায়ভার সম্পূর্ণভাবে আমেরিকার।

কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ ও চিকিৎসা-সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গানেহ  বলেন,মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানির অর্থ দেশে আনতে না পারার কারণে ইরান নানাবিধ সমস্যার মুখে পড়ছে। চূড়ান্তভাবে করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে।

আরো পড়ুন: মিয়ানমারের নির্বাচন: ফের জয় পেল সু চির দল

ইরানের তেলমন্ত্রী আরো বলেন, ২০১৫ সালে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনাভাইরাস মোকাবেলার জন্য চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে। এমনকি জরুরি খাদ্য-সামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করছে আমেরিকা। এ কারণে ইরানে করোনাভাইরাস-বিরোধী কার্যকর পদক্ষেপ নেয়া জটিল হয়ে পড়েছে।

ইত্তেফাক/এএইচপি