এস.এম. সারাফুল ইসলাম
সহকারী শিক্ষক (ইংরেজি)
শিরোমণি আলিম মাদরাসা, খুলনা
Transformation of Sentences করার নিয়ম
শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে। আজও তোমাদের সাথে Transformation of Sentences সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক।
Rule 8 :
‘As soon as’-যুক্ত sentence-কে Negative করতে হলে...
‘As soon as’-এর জায়গায় no sooner had বসবে + প্রদত্ত Sentence-এর কর্তা বসে + সে Sentence এর মূল verb-এর past participle form বসে + সে sentence বাকি অংশ বসে + than + দ্বিতীয় বাক্য বসে।
Affirmative: As soon as he saw the police, he ran away.
Negative: No sooner had he seen the police than he ran away.
Rule 9 :
‘As … as’-যুক্ত positive degree-কে Negative করতে হলে...
প্রথম as-এর পরিবর্তে not less শেষ as-এর পরিবর্তে than বসে।
Affirmative: Barno and Sajid were as strong as Tahsin.
Negative: Barno and Sajidwere not less strong than Tahsin.
Rule 10 :
‘Less...than’-যুক্ত sentence-কে Negative করতে হলে...
Less-এর জায়গায় not as বসবে এবং than-এর জায়গায় as বসবে।
Affirmative: He is less ugly than you said.
Negative: He is not as ugly as you said.
Rule 11 :
‘Too.....to’- যুক্ত sentence-কে Negative করতে হলে...
Sentence এর প্রথম অংশ +Too-এর জায়গায় so বসে + Too-এর পরের adjective/adverb বসে + that বসে + পুনরায় subject বসে + tense অনুযায়ী cannot/could not + প্রদত্ত to-এর পরের অংশ বসে।
Affirmative: He is too weak to walk.
Negative: He is so weak that he cannot walk.