আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর

বিনোদন রিপোর্ট

 

করোনা আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম। প্রাথমিকভাবে বাসায় চিকিত্সা নিলেও অবস্থা গুরুতর হলে তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ১০ নভেম্বর তার ও তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত হন। সবাই এতদিন বাসাতেই চিকিত্সা নিচ্ছিলেন। আজিজুল হাকিমের অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি। বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। তিনি বলেন, ‘হাকিম ভাইয়ের অবস্থা খুব একটা ভালো না। জিনাত হাকিম ভাবী ও তাদের সন্তানও করোনা আক্রান্ত। হাকিম ভাইয়ের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হয় এবং মাঝ রাতে আইসিইউতে নেওয়া হয়। অবস্থা উন্নতির দিকে কবে যাবে তা চিকিত্সকরা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না।’

প্রসঙ্গত, গত কয়েক মাসে আরো কয়েকজন তারকা করোনা আক্রান্ত হয়েছেন। শুটিং করা অবস্থাতেও করোনা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ছিলেন অভিনেতা অপূর্ব। এছাড়া প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ করোনা আক্রান্ত হয়ে এখনো ভর্তি রয়েছেন হাসপাতালে।