বগুড়ার শেরপুরে তিন বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বলাৎকারের ঘটনায় রনি ওরফে রকি (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে। এর আগে শিশুটির মা বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন।
রকি উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা দক্ষিণপাড়া গ্রামের মো. বাটুল মিয়ার ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, ঘটনার দিন স্থানীয় বাজারের হোটেল থেকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী রনি ওরফে রকি শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তার শয়নকক্ষে নিয়ে বলাৎকার করে। এসময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে রক্তমাখা জামা-কাপড় ও অসুস্থ অবস্থায় ছেলেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন: আকবরকে ধরিয়ে দেওয়ায় লাখ টাকা পুরষ্কার ঘোষণা সৌদি প্রবাসীর
মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার ও পরে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি