কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
জুড়ীতে মাল্টা উত্পাদনে সাফল্য এসেছে। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হায়াছড়ার চাষি ইব্রাহিম মিয়া জানান, বর্তমানে তার মাল্টা বাগানে ব্যাপক ফলন এসেছে। মাল্টা চাষি ইব্রাহিম আলী, মৃত্যুঞ্জয়, কবির আহমদসহ অনেকে জানান, উপজেলা কৃষি বিভাগ থেকে বারি মাল্টা-১ এর চারা ও সার দেওয়ায় মাল্টা চাষিরা মাল্টা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এ বছর কমলার বাজার চড়া হওয়ায় চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, প্রশিক্ষিত চাষিরা এক একটি বাগানে ২৫ থেকে ৩৫ শতক জমিতে মাল্টা চাষের উদ্যোগ নিয়েছেন।