ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চাটমোহর (পাবনা) সংবাদদাতা 

চাটমোহর রেল স্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন জানান, জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।