কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কুমিল্লা আঞ্চলিক কার্যালয় ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। একই সময় কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের দপ্তর ও আধুনিক মানের সেমিনার হল উদ্বোধন এবং ডাগওয়েল স্থাপন ও সৌরশক্তিচালিত পাম্পিং সেটের মাধ্যমে পানি বিতরণ ও ব্যবস্থা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিএডিসি সেমিনার হলে কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএডিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলাম। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।