শুক্রবার ১৩ নভেম্বর চীনের উইঘু প্রদেশে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে মুসলিম অধিকার সমর্থক পরিষদের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও সাধারণ জনগণ এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেন।
শুক্রবার জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার প্রধান শহরে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন তারা।আলেম-ওলামা, হুজুর ও মাদ্রাসা শিক্ষক সহ প্রায় ১ হাজার জনেরও বেশি মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
আরো পড়ুন: অপহৃত ৯ জেলেকে চারদিনেও ফেরত দেয়নি মিয়ানমার
প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে তারা উইঘুর মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার দাবি জানিয়েছেন। প্রতিবাদের অংশ হিসেবে চীনে উইঘুর মুসলমানদের অমানবিক আচরণের ছবি ছাপানো প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় অবস্থান করেন বিক্ষোভকারীরা। তারা বাংলাদেশ সরকারকে চীনা দূতাবাসের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য আহ্বান জানান।
এছাড়াও অসহায় উইঘুর মুসলিমদের জন্য একটি দোয়া মাহফিলেরও আয়োজন করেন তারা।
ইত্তেফাক/এএইচপি