ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সেলিবুর রহমানকে (২৫) শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার উপপরিদর্শক রাজিব রহমান জানান, ঐ তরুণীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সেলিবুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।