ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি আগামী ১৬ নভেম্বর সোমবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উপজেলা দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে ইন্দুরকানী জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক দিকনির্দেশনামূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপন তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা জেপির সদস্য সচিব মো. শাহিন হাওলাদার, উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. সহিদুল ইসলাম দোদুল, যুগ্ম আহ্বায়ক এবং পাড়ের হাটের সাবেক ইউপি চেয়ারম্যাম মো. শাহআলম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ পান্না, মুনিরুজ্জামান রানা, জাতীয় পার্টি-জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রাজিয়া রানী, সাধারণ সম্পাদক মুনিরা আক্তার হেপি, উপজেলা যুবসংহতির সভাপতি মজনু হোসেন রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির মো. রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লাভলু, উপজেলা ছাত্রসমাজের সভাপতি আফতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জসিম মীর, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি বাশার মৃধা প্রমুখ।
সভায় জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক তত্পরতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।