ইত্তেফাক রিপোর্ট
সিটি ব্যাংক লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) ‘সিটি ব্যাংক-ক্র্যাব শিশু চিত্রাঙ্কন, ছড়া/কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ছাড়াও মনিরুল ইসলাম ক্র্যাব কার্যালয়ে লাইব্রেরি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাব সহসভাপতি মোরছালীন বাবলা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ইশারাফ হোসেন ইসা, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম লাভলু এবং সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।