রাজধানীর আদাবরে হাসপাতাল কর্মচারীদের মারধরে নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের পদোন্নতি বিভাগীয় বা মানসিক সমস্যার কারণে হয়নি, এটা সঠিক নয়। ভিন্ন কারণে তার পদোন্নতি হয়নি। চাকরিতে কারো পদোন্নতি আগে হয়, কারো পরে হয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটা আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়ার কারণে তার পদোন্নতি হচ্ছিল না, পরে যথাসময়ে পদোন্নতি হয়ে যেত।
শুক্রবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান নিহত এএসপি শিপনের পরিবারকে সমবেদনা জানাতে গাজীপুরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তিনি বলেন, নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনের স্ত্রীকে সম্মানজনক পেশায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন।