মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, নির্বাচনে কিছু সমস্যার জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকও দায়ী। কারণ ফেসবুকে নির্বাচন সংক্রান্ত অনেক ভুল তথ্য এসেছে। গতকাল শুক্রবার নিউজ ব্রিফিংয়ে পেলোসি বলেন, আমি ফেসবুকের বড় কোনো ভক্ত নই। আমি জানি না যে তারা কী করছে। তবে আমি জানি তারা নির্বাচনী সমস্যার একটা অংশ।
পেলোসি আরো বলেছেন, আগামী বছর প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের শক্তি আরো বাড়বে। যদিও এখনো আমাদের শক্তি আছে। কিন্তু এবার আরো বেশি হবে। কারণ প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টি থেকে। তাই বলে পরিষদে রিপাবলিকানদের সঙ্গে কোনো সমঝোতা করা হবে না তা ঠিক নয়। -রয়টার্স