আগামী এপ্রিল নাগাদ যুক্তরাষ্ট্রের সকল নাগরিকরা করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনের পর জনসম্মুখে দেওয়া প্রথম ভাষণে প্রথম ভাষণে শুক্রবার ট্রাম্প এমনটি জানান।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে দেওয়া ভাষণে ফাইজারের করোনা ভ্যাকসিনের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, আগামী বছরের এপ্রিল নাগাদ সকল জনগণ ভ্যাকসিনটি পাবেন। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফ্রন্টলাইন কর্মী এবং করোনার ঝুঁকিতে থাকা বয়স্কদের ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান ট্রাম্প ।
গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যেই প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে।
ইত্তেফাক/এআর