ফ্রান্সে মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বরং তা বেড়েই চলেছে। যদিও সপ্তাহ দুয়েক আগে দেশটির বিভিন্ন শহরে নতুন করে লকডাউন দেয়া হয়েছে। তার পরও অবস্থা অবনতির দিকে। গত কয়েক সপ্তাহের হিসেবে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
দেশটির হাসপাতালগুলোতে এখন রোগীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন দাতব্য সংস্থা চাপ সামলাতে হাসপাতালগুলোতে বাড়তি লোক নিয়োগ করছে। তেমন একটি সংস্থা ডকটরস উইদাউট বর্ডারস।
সংস্থার সমন্বয়ক অলিভিয়া গেরাউড বলছেন, ফ্রান্সের নার্সিং হোমগুলোতে অতিরিক্ত কাজের চাপে থাকা সেবাকর্মীদের সহায়তাই তাদের মূল উদ্দেশ্য। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষার মাধ্যমে সংকট মোকাবেলার ক্ষেত্রে তাদের সংস্থাটির অভিজ্ঞতা রয়েছে। সেটাকেই তারা কাজে লাগাতে চান।
সর্বশেষ তথ্য অনুযাতী, ফ্রান্সে এখন পর্যন্ত ১৯ লাখ ২২ হাজার ৫০৪ জনের প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৮৯২ জনের।
ইত্তেফাক/টিআর