ছাগলনাইয়া থানার ওসি করোনায় আক্রান্ত

ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। শনিবার (১৪নভেম্বর) ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, মেজবাহ উদ্দিনের শরীরে জ্বর ও ব্যথাসহ করোনার নানা উপসর্গ দেখা দিলে ১১ নভেম্বর বুধবার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দেন এবং ওই দিনই বিকালে রিপোর্ট আসে তার করোনা পজেটিভ।

এ বিষয়ে ওসি ইত্তেফাককে মুঠোফোনে জানান, বর্তমানে তিনি ডাক্তারের নির্দেশে হোম আইসোলেশনে আছেন। সুস্থতার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে তিনি মানুষের জন্য কাজ শুরু করেছেন।

ইত্তেফাক/এমআর