অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দ্বিতীয় বিবাহ বার্ষিকী আজ। বিশেষ এই দিনে স্ত্রী দীপিকাকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন অভিনেতা রণবীর। এ বছর দিওয়ালির দিন পড়েছে তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। ইনস্টাগ্রামে এদিন ইতালির লেক কোমোর ধারে দু-বছর আগে তোলা অদেখা ছবি পোস্ট করে রণবীর মিষ্টি বার্তা দিয়েছেন তাঁর ‘গুড়িয়া (পুতুল)’ দীপিকাকে।
একে অপরকে ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ করে পোস্ট করেছেন অভিনেতা রণবীর সিং। ইতালিতে তাদের বিয়ের সময় তোলা ছবি পোস্ট করে রণবীর লিখেছেন, ‘আত্মা চিরতরে জড়িত। শুভ দ্বিতীয় বিবাহ বার্ষিকী আমার পুতুল@দীপিকাপাড়ুকোন।’
রণবীরকে দেখা যাচ্ছে সাদা ফ্লোরাল কুর্তা-পাজামাতে পিচ রঙের নেহেরু জ্যাকেটের সঙ্গে, দীপিকাকে দেখা যাচ্ছে সাদা ফ্লোরাল চুড়িদার পরে তার পাশে দাঁড়িয়ে, চুলটা সাইড পার্ট করে পিছনে একটা পোনি টেইল বেঁধে। ছবিটা তাঁদের বিয়ের আগের মুহূর্তের অনুষ্ঠানের তা বোঝা যাচ্ছে।
চরম গোপনীয়তা বজায় রেখে ইতালির লেক-কোমোতে বিয়ের আসর বসেছিল রণবীর ও দীপিকার। কোঙ্কণি এবং সিন্ধি- দুই রীতিতেই বিয়ে সম্পন্ন হয় দীপবীরের। বিয়ের প্রতি ধাপেই ছিল উত্তর ও দক্ষিণ ভারতীয় রীতিনীতির মেলবন্ধন। বিয়ের রিসেপশনও হয় তিনবার। দু’বার মুম্বইয়ে এবং একবার বেঙ্গালুরুতে। সোশ্যাল মিডিয়ায় বাজিমাত করেছিল তাঁদের বিয়ে ও রিসেপশনের ছবি।
ইত্তেফাক/বিএএফ