পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের রোগমুক্তি কামনায় রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার তার নির্বাচনী এলাকায় প্রতিমন্ত্রীর করোনা থেকে আরোগ্য কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে নিশ্চিত করেন যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপর থেকে শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকা চরঘাট-বাঘার শত শত মানুষ তার সুস্থতা কামনা করে ফেসবুকে স্ট্যাটাসসহ শনিবার বাদ যোহর থেকে মাগরিব পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এর আয়োজন করেন।
আরও পড়ুন: যুবলীগের নতুন দায়িত্ব পেলেন নিক্সন চৌধুরী
বাঘা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদে বাদ আসর শাহরিয়ার আলমের রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের শত শত নেতা কর্মী। এ ছাড়াও প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইত্তেফাক/এসি