আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা করে নিয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন তিনি।
শনিবার সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার। ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটির তালিকায় শূন্য রয়েছে বেশ কয়েকটি পদ।
আরও পড়ুন: যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
এদিন বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: যুবলীগের কমিটিতে মাশরাফির নাম নিয়ে ধোঁয়াশা
গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।
ইত্তেফাক/আরআই