মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক সিদ্বেশ্বরী কলেজ, ঢাকা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১. হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?
(ক) লেনদেন (খ) জাবেদা
(গ) চালান (ঘ) ক্যাশমেমো
২. চালানে দেখানো হয় কোন বাট্টা?
(ক) প্রাপ্ত বাট্টা (খ) প্রদত্ত বাট্টা
(গ) পরিমাণ বাট্টা (ঘ) কারবারি বাট্টা
৩. আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটি?
(ক) লেনদেন
(খ) একতরফা দাখিলা পদ্ধতি
(গ) দু’ তরফা দাখিলা পদ্ধতি
(ঘ) ঘটনা
৪. কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়?
(ক) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
(খ) দু’টি পক্ষ
(গ) আর্থিক অবস্থার পরিবর্তন
(ঘ) দৃশ্যমানতা
৫. হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?
(ক) লেনদেন (খ) জাবেদা
(গ) খতিয়ান (ঘ) ঘটনা
৬. নিচের কোন লেনদেনটি মালিকানা স্বত্ব বৃদ্ধি করে?
(ক) বেতন প্রদান ৫,০০০ টাকা
(খ) আসবাবপত্রের অবচয় ৪,০০০ টাকা
(গ) বিনিয়োগের সুদ ১,০০০ টাকা
(ঘ) ঋণের সুদ ২,০০০ টাকা
৭. নিচের কোন লেনদেনের ফলে স্বত্বাধিকার বাড়বে এবং দায় হ্রাস পাবে?
(ক) পাওনাদারকে পরিশোধ করা হলে
(খ) কারবারে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা হলে
(গ) অনুপার্জিত আয় উপার্জিত হলে
(ঘ) ধারে পণ্য বিক্রয় করা হলে
৮. কারবারি লেনদেন নয় কোনটি?
(ক) ক্রয় ফেরত
(খ) অবচয়
(গ) কারবারে একজন হিসাবরক্ষক নিয়োগ
(ঘ) ইজারা সম্পত্তির অবলোপন
৯. যে ঘটনার দ্বারা দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে কী বলে? (ক) (ক) লেনদেন (খ) হিসাব
(গ) খতিয়ান (ঘ) রেওয়ামিল
১০. চালান কে তৈরি করেন?
(ক) ক্রেতা (খ) বিক্রেতা
(গ) মধ্যস্থতাকারী (ঘ) দেনাদার
১১. নিচের কোন অবস্থাটি লেনদেন দ্বারা ঘটতে পারে?
(ক) সম্পদ হ্রাস, ব্যয় হ্রাস (খ) আয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি
(গ) ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি (ঘ) সম্পদ বৃদ্ধি, আয় হ্রাস
১২. নিচের কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ?
(ক) সম্পদ ক্রয় (খ) দায় পরিশোধ
(গ) সেবা প্রদান (ঘ) মনোহারি দ্রব্য ব্যবহার
১৩. হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?
(ক) ঘটনা (খ) লেনদেন
(গ) হিসাব (ঘ) জাবেদা
১৪. সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়— উক্তিটি কার বৈশিষ্ট্য প্রকাশ করে?
(ক) জাবেদার (খ) খতিয়ানের
(গ) লেনদেনের (ঘ) ঘটনার
১৫. হিসাববিজ্ঞানের কাঁচামাল কী?
(ক) ঘটনা (খ) লেনদেন
(গ) হিসাব (ঘ) জাবেদা
১৬. কোনটি অনগদ লেনদেন?
(ক) ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয়
(খ) চেকের মাধ্যমে ক্রয়
(গ) চেকে আসবাবপত্র ক্রয়
(ঘ) সুনামের অবলোপন
১৭. কোনটি অনগদ লেনদেন?
(ক) ধারে ক্রয় (খ) অবচয়
(গ) বিলের মাধ্যমে বিক্রয় (ঘ) চেকে ক্রয়
১৮. লেনদেনের সত্যতা যাচাইয়ের জন্য কোনটি ব্যবহূত হয়? (ক) স্মারকলিপি(খ) পরিমেল নিয়মাবলি
(গ) ভাউচার(ঘ) বিবরণ পত্র
১৯. ডেবিট নোট কে তৈরি করে?
(ক) ক্রেতা (খ) সরবরাহকারী
(গ) উত্পাদক (ঘ) বিক্রেতা
২০. কোনটি লেনদেনের আবশ্যকীয় বৈশিষ্ট্য নয়? (ক) দৃশ্যমানতা
(খ) অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা
(গ) দ্বৈতসত্তা
(ঘ) আর্থিক অবস্থার পরিবর্তন
২১. নিচের কোনটি অনগদ লেনদেন?
(ক) স্থায়ী সম্পত্তির অবলোপন
(খ) অনাদায়ী পাওনা পুনরুদ্ধার
(গ) অগ্রিম সেবা আয়
(ঘ) অগ্রিম খরচ
২২. লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক?
(ক) সম্ভাব্য ঘটনা
(খ) ঐতিহাসিক ঘটনা
(গ) নির্ভরশীল ঘটনা
(ঘ) শর্তসাপেক্ষ ঘটনা
২৩. দ্বৈতসত্তা বলতে কোনটিকে বুঝায়?
(ক) জাবেদায় লিপিবদ্ধকরণ
(খ) খতিয়ানে স্থানান্তকরণ
(গ) লেনদেনের দু’টি দিক লিপিবদ্ধকরণ
(ঘ) প্রত্যেকটি লেনদেন জাবেদায় লিপিবদ্ধকরণ
২৪. লেনদেন শব্দটির অভিধানিক অর্থ কী?
(ক) গ্রহণ-বর্জন (খ) দেনা-পাওনা
(গ) আদান-প্রদান (ঘ) দেয়া-নেওয়া