এস.এম. সারাফুল ইসলাম
সহকারী শিক্ষক (ইংরেজি)
শিরোমণি আলিম মাদরাসা, খুলনা
Transformation of Sentences করার নিয়ম
শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে। আজও তোমাদের সাথে Transformation of Sentences সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক।
Rule 12 : Superlative degree- যুক্ত Affirmative sentence- কে Negative করতে হলে...
No other + superlative-এর পরের অংশ + verb + as + superlative degree-এর positive form + as + প্রদত্ত sentence-এর subject.
Affirmative: He is the best player in the team.
Negative: No other player in the team is as good as he.
Rule 13 :
‘Than any other’/‘than all other’-যুক্ত comparative degree-কে Negative করতে হলে...
‘No other’ + ‘any other’/‘all other’-এর পরের অংশ বসে + প্রদত্ত verb + so/as বসে + comparative degree-এর positive form + as + প্রদত্ত sentence-এর subject.
Affirmative: He is better than any other boy in the class.
Negative: No other boy in the class is as good as he.
Rule 14 :
Sentence যদি চিরন্তন অর্থবোধক Affirmative sentence- কে negative করতে হলে শুরুতে সাহায্যকারী verb + n’t বসে + বাকি অংশ বসে এবং প্রশ্নবোধক চিহ্ন (?) বসাতে হবে তবে যদি sentence- এ কোনো সাহায্যকারী verb না থাকে, তবে don’t/ doesn’t বসে + subject + main verb-এর present form + বাকি অংশ বসে এবং প্রশ্নবোধক চিহ্ন (?) বসাতে হয়।
Affirmative: Health is wealth.
Negative: Isn’t health wealth ?
Affirmative:The sun sets in the west.
Negative: Doesn’t the sun set in the west ?