তা র কা ব চ ন

আমি কখনো এর আগে এই বিষয়টি কোথাও বলিনি। কারণ কেউ এই ছবির কাজের সময়ের অভিজ্ঞতার কথা জানতেও চায়নি। আমি একদিন শুটিং শেষ করে পরের শিডিউল জানার জন্য হুমায়ূন আহমেদের কাছে যাই। গিয়ে দেখি শাওনের হাত ধুয়ে দিচ্ছেন হুমায়ূন আহমেদ। আমার প্রথমে খটকা লেগেছিল বিষয়টা। হিসেবে মেলাতে পারছিলাম না। তার তো এমনটা করার কথা নয়। শাওনই বা এটা কী করে মেনে নিচ্ছে। পরে জানতে পারি তাদের মধ্যে একটা সম্পর্ক চলছে। মজার বিষয় হলো যদি হুমায়ুন আহমেদ ও শাওনের বিয়ে না হতো তাহলে হয়তো কোনোদিনই এই ঘটনাটি আমি বলতাম না কাউকে। এখন তো তারা দম্পতি, বলাই যায়। হুমায়ূন আহমেদ আজ নেই। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার স্ত্রী-সন্তানদের জন্য অনেক দোয়া থাকলো আমার।

 

অভিনেত্রী আনোয়ারা