সমুদ্রে মাছের রাজত্বে কাজলের মধুচন্দ্রিমা

মধুচন্দ্রিমায় আছেন কাজল আগরওয়াল। সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন। ব্যবসায়ী স্বামী গৌতম কিচলুকে নিয়ে এখন তিনি মালদ্বীপে আছেন। 

সেখানে বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে কাটছে এই নবদম্পতির মধুচন্দ্রিমা।

সম্প্রতি কাজল একটি ছবি পোস্ট করেন। যাতে দেখা যাচ্ছে নীল জলরাশিতে সামুদ্রিক মাছের রাজত্বে রয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে কাজল লিখেছেন, ‘আমি মাছেদের দেখছি, নাকি মাছেরা আমাকে দেখছে?’ 

অপর একটি ছবির ক্যাপশনে দক্ষিণী অভিনেত্রী লিখেছেন, ‘জীবনসঙ্গীই সবকিছু।’


স্বামী গৌতম কিচলুর সঙ্গে বিলাসবহুল হোটেল থেকে ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবি : সংগৃহীত

কাজল ও গৌতম কিচলু যে রাঙ্গালি আইল্যান্ড হোটেলে রয়েছেন সেটা সমুদ্র থেকে প্রায় ১৬ ফুট নিচে। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ হয় প্রায় ৫০ হাজার ডলার।

গত সপ্তাহে সাতপাকে বাঁধা পড়েন কাজল আগরওয়াল। বিয়ের পর জাঁকজমক করে আয়োজন হয় বিবাহোত্তর সংবর্ধনা। 

ইত্তেফাক/জেডএইচ