বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে ................ পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল অফিস

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের সেই সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। গতকাল শনিবার দুপুর ১২টায় বরিশাল শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রদত্ত একটি রোলার হস্তান্তর এবং সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলো এবং বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হোসেন চৌধুরী। বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।