দুমকিতে ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর এলাকাবাসী পায়রা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে। শনিবার সকাল ১০টায় প্রায় তিন শতাধিক পরিবার নদীর তীরে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান আহম্মেদ হাওলাদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজন, ইউপি সদস্য রাজ্জাক (রাজা), সাবেক ইউপি সদস্য কবির হোসেন সিকদার প্রমুখ। ইউপি চেয়ারম্যান সুলতান আহম্মেদ হাওলাদার বলেন, বাহেরচর এলাকার তিন শতাধিক পরিবার মানববন্ধন করে। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আল-ইমরান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।