ফেনী প্রতিনিধি
ফেনীর বাজারে মাছ ও মাংসের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা করে বেড়েছে। গতকাল শনিবার ফেনী শহরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে শীতের সবজির আমদানি বাড়ার ফলে গত সপ্তাহের তুলনায় কোনো কোনো সবজির দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। বিক্রেতা হাজি ইদ্রিস, আবদুল মালেক ও জসিমউদ্দিন জানান, আমদানি কম ও চাহিদা বেশি থাকায় সবকিছুর দাম বেশি। বিক্রেতাদের পাইকারি কেনা বেশি দামে, তাই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এছাড়া করোনার প্রভাবে বাজারের সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি।