কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘এসো আলোকিত মানুষ হই’ স্লোগানে প্রতিষ্ঠিত জ্ঞানের আলো পাঠাগারটি তাদের কার্যক্রমের মাধ্যমে উপজেলাবাসীর হূদয়ে স্থান করে নিয়েছে। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে জ্ঞান বিতরণের পাশাপাশি পাঠাগারটি এলাকায় মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংবিরোধী সেমিনার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করে আসছে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, জ্ঞানের আলো পাঠাগার বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সমাজসেবামূলক এ ধরনের কাজে সম্পৃক্ত থাকার মাধ্যমে যুবসমাজকে বিভিন্ন ধরনের সোশ্যাল ক্যানসার থেকে দূরে রাখে।