নাজিরপুরে জমে উঠেছে সুপারির বাজার

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে জমে উঠেছে সুপারির বাজার। এ বাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় সুপারি চালান করা হয়। বাজারে দাম ভালো থাকায় বাগানিদের মুখে হাসি ফুটে উঠেছে। বাজারে সুপারি বিক্রি করতে আসা বিবেকানন্দ নামের এক বাগানি জানান, প্রতি কুড়ি সুপারির দাম ৫০০ থেকে ৬০০ টাকা থাকায় আম্ফানের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে। তবে আগামীতে বাগানের পরির্চযা করা না হলে ভালো ফলন আশা করা যায় না। উপজেলার উপকৃষি কর্মকর্তা ননী মজুমদার জানান, আম্ফানে সুপারি বাগানিদের ক্ষতির পরিমাণের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।