স্কুলছাত্রীকে বিয়ের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুরে এক স্কুলছাত্রীকে বিয়ে করেন একই উপজলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের ৬০ বছরের বৃদ্ধ মোহাম্মদ ফকির। গত ২০ অক্টোবর গোপনে নোটারী পাবলিকের মাধ্যমে বৃদ্ধ বাল্যবিবাহ করেন। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহের দায়ে বৃদ্ধ মোহাম্মদ ফকিরকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং বাল্যবিবাহতে সহযোগিতা করার অপরাধে মেয়ের মাকে ছয় মাস এবং নানা-নানিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।