বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে শনিবার ভোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল হামিদুল (৫০)। দুর্ঘটনায় বাবু হোসেন নামের অন্য এক ব্যক্তি আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটিও থানার হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, ভেড়ামারায় শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাজ্জাক (৪২)। তিনি উপজেলার পশ্চিম বাহিরচর এলাকার মৃত রহমান আলীর ছেলে। ভেড়ামারা থানার ওসি শাহজালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।