গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
আজ ১৫ নভেম্বর, গফরগাঁওয়ের চরআলগী গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার এবং তাদের দোসর রাজাকার ও আলবদর বাহিনী উপজেলার চরআলগী ইউনিয়নের তিনটি গ্রামের ৩৫টি পাড়ায় নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করে ৪৭ জন নিরপরাধ মানুষ। মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ জানান, চরাঞ্চলে পাক হানাদার বাহিনী এবং এ দেশীয় রাজাকাররা সাড়ে ৫০০ বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে পুরো এলাকাকে পরিণত করে বিরাণভূমিতে। তাণ্ডবলীলা চালানোর সময় পাক হায়েনার দল মসজিদ থেকে ধরে এনে আলিম উদ্দিন সরকার, আমির উদ্দিন মাস্টার, ইউনুস আলীসহ ৪৭ জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। আহত হয় আরো অনেক। আহত অবস্থায় কেউ আজও বেঁচে আছেন দুঃসহ স্মৃতি নিয়ে।