চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশে শুক্রবার রাতে পাঁচ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন মোজাম্মেল হোসেন। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত বিচার আইন মামলার ঐ আসামিকে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর পুতুন তালুকদারবাড়ী থেকে গ্রেফতার করে। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।