ওসমানীনগরে অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

ওসমানীনগরে শনিবার অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহারের অভিযোগে মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলার দয়ামীর ইউনিয়নের নতুন বাজার এলাকার বিদ্যুত্ সংযোগ সিলেট পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর ওসমানীনগরের কাশিকাপন জোনাল অফিসের লোকজন বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পল্লী বিদ্যুত্ কাশিকাপন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ফয়জুল্লাহ বলেন, অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহারের খবর পেয়ে তাত্ক্ষণিক অফিসের লোকজন সেখানে গিয়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি অফিসে নিয়ে এসেছে। পরীক্ষা-নিরীক্ষা করে যদি বৈধভাবে বিদ্যুত্ ব্যবহার হয়ে থাকে তবে আবারও সংযোগ দেওয়া হবে।