স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানাধীন মেডিক্যাল গেট-সংলগ্ন যাত্রীছাউনির সামনে থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দালাল চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি) মো. কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় ইন্সপেক্টর (নি.) এ বি এম ফিরোজ ওয়াহিদের নেতৃত্বে দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. ওমর ফারুক, আহসান হাবিব, আলাউদ্দিন হোসেন ও মো. রুহুল আমিন। তাদের বিরুদ্ধে আরপিএমপি কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।