দৌলতপুরে গাঁজাসহ গ্রেফতার ২

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুরে গত শুক্রবার রাতে ১০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বোয়ালিয়া ইউপির নাটনাপাড়া ঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম ও রবিউল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা আছে।