ঢাকা বিভাগের সামান্তা সেরা রন্ধনশিল্পী নির্বাচিত

রান্নাবিষয়ক জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘মিজান পাম অলিন সেরা রন্ধনশিল্পী ২০১৯’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এটিএন বাংলায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। রিয়েলিটি শোটি যৌথভাবে পরিবেশন করে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ও জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা। ঢাকা বিভাগের ইনতিহা সামান্তা সেরা রন্ধনশিল্পীর গৌরব অর্জন করেন। রানারআপ নির্বাচিত হন ঢাকার আরেক জন প্রতিযোগী কামরুন নাহার। অধ্যাপিকা সিদ্দীকা কবির ট্রফি লাভ করেন রংপুরের তাহসিন ইসলাম তমা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিজান ফর্টিফাইড পাম অলিনের বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ, সিনিয়র ব্যবস্থাপক (বিপণন) ফয়সাল মাহমুদ, এটিএন বাংলার প্রোগ্রাম উপদেষ্টা তাসিক আহমেদ, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আখলাকুর রহমান, বাংলাদেশে এমিরেটসের সেলস ম্যানেজার মো. রহমান জাবেদ এবং বাংলাদেশ মনিটরের গ্রুপ সিইও ড. ফরহাদ কামাল। সারা দেশ থেকে বাছাইকৃত ২৪ জন প্রতিযোগী এবারের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি